ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লায় হাতিরঝিলের আদলে নির্মিত হচ্ছে ৩টি নান্দনিক ব্রিজ

অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ • ৭১ বার পঠিত
কুমিল্লায় হাতিরঝিলের আদলে নির্মিত হচ্ছে ৩টি নান্দনিক ব্রিজ
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর ওপর ঢাকার হাতিরঝিলের আদলে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। নান্দনিক সৌন্দর্যের ব্রিজগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে বিনোদনে নতুন মাত্রা যুক্ত হবে। জানা যায়, লাকসাম শহরে যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিকায়নের পাশাপাশি নৈসর্গিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে নান্দনিক সৌন্দর্যের তিনটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ও উত্তর লাকসামে (পেয়ারাপুর জেলেপাড়া) এ ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নেন। তিনটি ব্রিজ নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। নির্মিতব্য প্রতিটি ব্রিজের দৈর্ঘ্য ১৩২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। ভ্রমণ পিপাসুদের কথা বিবেচনায় রেখে প্রতিটি ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে রাখা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ব্রিজগুলোর নির্মাণকাজ উদ্বোধন করা হয়। সূত্র: বাসস।

আরও পড়ুন