ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

কুমিল্লায় বিশ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ১:১৬ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
কুমিল্লায় বিশ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযানটি পরিচালনা করে। আজ বুধবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এ তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। জেলা গোয়েন্দা বিভাগের অভিযানটির নেতৃত্বে দেন পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিন। টোল প্লাজায় অবস্থানকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সাদা রংয়ের (চ-১৩-৭৯৬১) নোয়া মাইক্রো বাসকে থামানো হয়। সময় মাইক্রোবাসে তল্লাসী চালানো হয়। মাইক্রো বাসের ভেতর বিশেষ কৌশলে রাখা একটি কার্টুনে ১৫ হাজার অপর একটি শপিং ব্যাগে স্কচ টেপ মোড়ানো আরো ৫ হাজার মিলিয়ে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উদ্ধারের পাশাপাশি ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার আবুল কালামের ছেলে মোঃ ইমাম হোসেন ওরফে আজগর তার স্ত্রী মোসাঃ সনিয়া, ইমাম হোসেনের সহযোগী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মোঃ মাহবুব আলম (২৮)। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ইয়াবা পাচারের জন্য তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ব্যবহার করে যেন পরিবার পরিজনের কারনে পুলিশের সন্দেহ না হয়। তবে স্পষ্ট তথ্য উপাত্ত থাকার কারনে পুলিশ মাইক্রোবাসে থেকে ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আজিম-উল- আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন