ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান

অনলাইন সংস্করণ
৭ মার্চ ২০২১, ৫:১৫ অপরাহ্ণ ৩১ বার পঠিত
কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের যোগদান
ফয়সাল মবিন পলাশ:
গতকাল রোববার সকালে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করলেন মোহাম্মদ কামরুল হাসান। বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর নবাগত জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় স্থানীয় সরকার কুমিল্লা উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তর গ্রহনের পর জেলা প্রশাসক কার্যালয়ের মালখানর সামনে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বিদায়ী জেলা প্রশাসক ও সকর ম্যাজিষ্ট্রেটদের নিয়ে কার্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের বাংলোতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করে কর্মদিবস শুরু করেন। তার আগে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত২৮ জানুয়ারী ২০২১ ইং জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। এদিকে কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো: আবুল ফজল মীরকে উপসচিব সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।জানা যায়, কুমিল্লা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর আপন ছোট ভাই ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপন দুই ভাইয়ের দুটি জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার ঘটনা। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরে।জেলা প্রশাসকের বাবার নাম কাশেম আলী। তিনি প্রথম জীবনে শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)। তাঁরা ৫ ভাই ও ৪ বোন। তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাই-বোনদের মধ্যে চারজনই সরকারি কর্মকর্তা (বিসিএস ক্যাডার)। বড় ভাই কামরুল হাসান নবাগত কুমিল্লার জেলা প্রশাসক, তার পরের জন আনোয়ার হোসেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। এক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮তম ব্যাচ)। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে আছেন (বিসিএস-৩১তম ব্যাচ)। আরো দুইজন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন