ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

কুমিল্লায় নতুন করোনা আক্রান্ত ৮০ জন , এনিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ৭৪ জন

অনলাইন সংস্করণ
২৭ জুন ২০২০, ২:২০ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কুমিল্লায় নতুন করোনা আক্রান্ত ৮০ জন , এনিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ৭৪ জন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। জেলায় এখন সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৪ জন।

গতকাল শুক্রবার কুমিল্লার করোনা আপডেট জানায়নি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে শনিবার (২৭ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, করোনা জয় করে জেলায় নতুন করে ৮১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৭২ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ৪১ জন, তিতাসের ২০ জন, দেবিদ্বারের ১২ জন ও মনোহরগঞ্জের ৮ জন রয়েছেন।

উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারে ১৪ জন, মনোহরগঞ্জে ৬ জন, হোমনায় ২১ জন, দাউদকান্দির ১২ জন, চান্দিনার ৯ জন, তিতাসের ৮ জন, লাকসামের ৪ জন ও চৌদ্দগ্রামের ৬ জন রয়েছেন।

উপজেলা ভিত্তিক মোট আক্রান্ত সংখ্যা। কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮০৬ জন, দেবীদ্বারে ৩০৭ জন, মুরাদনগরে ২১৮ জন, চান্দিনায় ১৭৯ জন, লাকসামে ১৯০ জন, চৌদ্দগ্রামে ২২৫ জন, বুড়িচংয়ে ১৫৫ জন, নাঙ্গলকোটে ১৫৮ জন, আদর্শ সদরে ১১২ জন, দাউদকান্দিতে ১২৭ জন, সদর দক্ষিনে ৭৪ জন, তিতাসে ১০৬ জন, ব্রাহ্মনপাড়ায় ৫১ জন, বরুড়ায় ৮৪ জন, মনোহরগঞ্জে ৮৯ জন, হোমনায় ৮৯ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৪২ জন।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার জেলার লাকসামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তিনি আরো জানান, শনিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ১৮ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ১৪৯ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ৩ হাজার ৭৪ জনের।

আরও পড়ুন