ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২১, ১২:১০ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত মেলায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফজল মীর রঙ্গীন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মজিদ ও আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলার বিষয়বস্তু ছিলো- প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অর্জণকারী প্রতিযোগিরা এ মেলায় অংশ নেন। এর মধ্যে ২৬ প্রকল্প এবং গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

আরও পড়ুন