ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, মোট আক্রান্ত ২৪৭১

অনলাইন সংস্করণ
১৯ জুন ২০২০, ১:৪৩ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, মোট আক্রান্ত ২৪৭১

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৫৮৯ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, এছাড়া ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৩ জন, আদর্শ সদর উপজেলার ৮ জন, নাঙ্গলকোট উপজেলার ১৭ জন, লালমাই উপজেলার ৬ জন, চৌদ্দগ্রাম উপজেলার ১ জন, দাউদকান্দি উপজেলার ১ জন, মুরাদনগর উপজেলার ২ জন, দেবিদ্বার উপজেলার ১৩ জন, লাকসাম উপজেলার ১ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ৪১ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৫৮৯ জন, লাকসাম ১৭১ জন, চান্দিনা ১৬১ জন, তিতাসে ৫৮ জন, দাউদকান্দি ৯৩ জন, বরুড়া ৭০ জন, বুড়িচং ১৩৬ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়া ৪৯ জন, নাঙ্গলকোট ১২৭ জন, হোমনা ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৫৯ জন, লালমাই ২৯ জন, চৌদ্দগ্রাম ১৮৯ জন, আদর্শ সদর ১০৫ জন, মেঘনা ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২৪৭১ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৪৩৭ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ১৯৪ জনের। এর মধ্যে ২৪৭১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৭১ জন এবং সুস্থ হয়েছে ৬৯৭ জন।

আরও পড়ুন