ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২ হাজার

অনলাইন সংস্করণ
১৫ জুন ২০২০, ১:৪০ অপরাহ্ণ • ১০৬ বার পঠিত
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২ হাজার

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৪৩৮ জন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান, ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ১ জন, বুড়িচং উপজেলার ৫ জন, সদর দক্ষিন উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ১১ জন, বরুড়া উপজেলার ২ জন, লালমাই উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ৭ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৭ জন, মুরাদনগর উপজেলার ১ জন, নাঙ্গলকোট উপজেলার ১ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১৪ জন।

উপজেলায় আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২২৪ জন, মুরাদনগর ১৭৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৩৮ জন, লাকসাম ১৪৬ জন, চান্দিনা ১৪৮ জন, তিতাসে ৪৩ জন, দাউদকান্দি ৭৪ জন, বরুড়া ৫৭ জন, বুড়িচং ১১৮ জন, মনোহরগঞ্জ ৩১ জন, ব্রাহ্মণপাড়া ৪৮ জন, নাঙ্গলকোট ৯১ জন,হোমনা ৩৮ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৪৩ জন,লালমাই ১৬ জন, চৌদ্দগ্রাম ১৭৬ জন, আদর্শ সদর ৯২ জন, মেঘনা ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২০০৮ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৩০০ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৬৬৫ জনের। এর মধ্যে ২০০৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৫২ জন এবং সুস্থ হয়েছে ৪৬৯ জন।

আরও পড়ুন