ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

কুমিল্লায় অসহায় রোগীদের মাঝে ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করলেন - এমপি বাহার

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৭:৩০ পূর্বাহ্ণ ৩৬ বার পঠিত
কুমিল্লায় অসহায় রোগীদের মাঝে ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করলেন - এমপি বাহার
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা টাউন হল মিলনায়তনে রোববার ( ২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ক্যান্সার, কিউনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া’ আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর অধীন এককালীন অনুদানের চেক বিতরন করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। অনুষ্ঠানে ১৩৩ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, করোন দূর্যোগে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দিয়েছেন। দ্রুত চিকিৎসা সরাঞ্জামের ব্যবস্থা করেছেন। সব সেক্টরে-ই ক্ষতিগ্রস্থদের প্রনোদনা দিচ্ছেন। দেশের অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন শেখ হাসিনার সরকার। গৃহহীনদের বাসস্থান তৈরী করে দিচেছন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নিয়েছেন নানা প্রদক্ষেপ। শুরু করোনা নয়, জাতির সকল দূর্যোগ সংকটে পাশে ছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়াচেছ। জাতিরজনক বঙ্গবন্ধু সারা জীবন অসহায় মানুষের জন্য রাজনীতি করছেন। তিনি চেয়েছিলেন বাংলার গরীব-দু:খী মানুষের মুখে হাসি ফুঁটাতে। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু সাড়ে ৭ কোটি মানুষের জন্য মাত্র ৪৮৬ কোটি টাকার বাজেট দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সাহস আর দায়িত্ববোধের কারণে বাংলাদেশ সেইদিন রক্ষা পেয়েছিল। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করার জন্য আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। চলামান বৈশ্বিক এ দূর্যোগে তিনি বাংলার মানুষের পাশে সাহস নিয়ে দাঁড়িয়েছেন। সকল সংকট ষড়যন্ত্র কাটিয়ে ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। চেক বিতরন অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস- চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল। এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, টাউন হলের সেক্রেটারী মো.হেলাল উদ্দিন সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন