ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লার হোমনার কৃতি সন্তান সুবর্না শামীম প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জন

অনলাইন সংস্করণ
৯ জুলাই ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ • ১১১ বার পঠিত
কুমিল্লার হোমনার কৃতি সন্তান সুবর্না শামীম প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জন
  • ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লার হোমনার কৃতি সন্তান সুবর্না শামীম ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিপ্লোমেটিক স্টাডিজে মাষ্টার ডিগ্রী কোর্সের জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জন করেছেন। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন খাতের ৪৮ জন স্কলার প্রধানমন্ত্রী ফেলোশিপ পেয়েছেন। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে মাস্টার্স ও পিএইচডি করার জন্য তাদের ফেলোশিপ প্রদান করেছেন। ৩৮ জন মাস্টার্স ফেলো এবং ১০ জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়েছেন। ফেলোশিপ প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩৯ জন মাস্টার্স ফেলো এবং ৯৮ জন পিএইচডি ফেলো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন জিআইইউর মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ। অনুষ্ঠানে দুই ফেলো শিবলী ইসলাম ও আফিফা আঞ্জুমান এবং ইতোমধ্যে এই বৃত্তি পেয়ে পিএইচডি করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব এ এম আলমগীর কবির নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। কুমিল্লার হোমনার কৃতি সন্তান সুবর্না শামী আজ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফেলোশিপ গ্রহন করেন। বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটিতে অধ্যয়নের সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। তিনি সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য যে, তিনি ৩৬ তম বিসিএস(পররাষ্ট্র) ক্যাডারে প্রথম হয়ে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন। তিনি হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফজলুল হক মোল্লার ছোট মেয়ে।

আরও পড়ুন