ঢাকা ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার

কুমিল্লার সব বিনোদন কেন্দ্র খুলেছে পহেলা সেপ্টেম্বর থেকে

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ১:৫৩ অপরাহ্ণ ৩২ বার পঠিত
কুমিল্লার সব বিনোদন কেন্দ্র খুলেছে পহেলা সেপ্টেম্বর থেকে
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার খুলে দেয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয় আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলার সব বিনোদন কেন্দ্র, পার্কসহ কমিউনিটি সেন্টার খুলেদেয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আগত দর্শনার্থীদের সংশ্লিষ্টরা অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিনোদন কেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে। সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এ তথ্য জানান। সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।  

আরও পড়ুন