ঢাকা ২৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

কুমিল্লার বিভিন্ন এলাকায় ৩৬টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

অনলাইন সংস্করণ
২৩ নভেম্বর ২০২০, ৫:৫২ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
কুমিল্লার বিভিন্ন এলাকায় ৩৬টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণসহ বকেয়া বিল পরিশোধে অভিযান পরিচালনা করেন বাখরাবাদ গ্যাগ সিস্টেম এণ্ড লিমিটেড। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্জিনিয়ার ফজলে রাব্বি ও উপব্যবস্থাপক (পার্সোনাল) আনিসুর রশিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজ সংলগ্ন অংকুর হাউজিংয়ে ৪টি অনুমোদিত সংযোগে প্রায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। স্বত্বাধিকারী সত্য নারায়ণ প্রথমে ২৮টি লাইনের স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে ৩৬টি অবৈধ গ্যাস সংযোগে বিছিন্ন করা হয়। নগরীর রাণীর দিঘির পাড় গৌরিপুর হাউজে ৪টি অবৈধ সংযোগ, চকবাজার এম এম প্লাজায় ৪টি অবৈধ সংযোগ, তার পাশেই মৈত্রী টাওয়ারে ১টি অবৈধ সংযোগ ও নগরীর ১৫ নং ওয়ার্ডে কাশারীপট্টি এলাকায় আয়শা বেগমের বাড়িতে ১টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ বিষয়ে প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে জানান, বাখরাবাদ গ্যাগ সিস্টেমের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন