ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লার করোনা পরিস্থিতি নিয়ে এমপি বাহারের জরুরী বৈঠক

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২০, ৫:১৪ পূর্বাহ্ণ ৩১ বার পঠিত
কুমিল্লার করোনা পরিস্থিতি নিয়ে এমপি বাহারের জরুরী বৈঠক
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার করোনা পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে বৈঠক করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। গত (২৫ আগস্ট) বেলা ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুমিল্লা জেলার বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ জানায়, সারা দেশের তুলনায় কুমিল্লায় মৃত্যুর হার বেশি হলেও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, সেই সাথে আক্রান্তের হারও কমে আসছে। জন সাধারণকে আরো সচেতন করতে পারলে সার্বিক দিক থেকে করোনা প্রাদূর্ভাব কমিয়ে আনা সম্ভব বলে স্বাস্থ্য বিভাগ পরামর্শ প্রদান করেন। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর সভাপতিত্বে বৈঠকের প্রধান অতিথি কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমরা সকলে মিলে জেলা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবিলা করেছি, দ্রুত করোনা হাসপাতাল ও হাইফ্লো অক্সিজেন ইউনিট করার কারনে আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া গেছে৷ যার ফলে আক্রান্ত মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। এমপি বাহার বলেন, কুমিল্লাবাসীকে আরো সচেতন হতে হবে। সরকারের নির্দেশনা তুলে ধরে এমপি বাহার বলেন, করোনা প্রাদুর্ভাবের কারনে কুমিল্লার বিনোদন পার্ক, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, কোটবাড়ীর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আমাদের অর্থনীতির অবস্থা সচল রাখার জন্য এগুলো খুলে দেওয়া দরকার। তিনি বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পর্যটন মন্ত্রনালয় থেকে বিনোদন পার্ক ও রির্সোট খোলরে ব্যাপারে জেলা প্রশাসকের নিকট একটি সার্কুলার এসেছে, নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেমর থেকে সকল ধরনের স্বাস্থ্য-বিধি মেনে এই প্রতিষ্ঠানগুলোকে খোলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিভাবে স্বাস্থ্য-বিধি মেনে চলতে হবে এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসক প্রত্যক প্রতিষ্ঠানের নিকট চিঠি দিয়ে দেবে। এসব প্রতিষ্ঠানে ম্যাজিষ্ট্রেট মাঝে মাঝে গিয়ে দেখবে তারা সকল প্রকার স্বাস্থ্য বিধি মানছে কিনা। আর এসব প্রতিষ্ঠান খোলার পর যদি দেখি করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তাহলে আমরা হয়ত সিদ্ধান্ত নিব এসব প্রতিষ্ঠান বন্ধ করার। যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে থাকে তাহলে চলতে থাকবে। আমরা মনে করি এখন যেই করোনা পরিস্থিতি আছে তাতে আমরা সন্তোষ্টজনক। বৈঠকে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক, ডাঃ মুজিবুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, এনএসআইয়ের যুগ্ম-পরিচালক আব্দুল আলিম, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান প্রমুখ। বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন