ঢাকা ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার

কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ ৮২ বার পঠিত
কুমিল্লার এসপি প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ২

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে| বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বাগেরহাট ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে| এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়|

গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লার মহানগরীর শ্রীমন্তপুর এলাকার বাবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন পারভেজ (৩২) এবং বাগেরহাটের চিতলমারির কলাতলা গ্রামের মো. ইশারত শেখের মেয়ে সোনিয়া আক্তার (২৮)|

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া|

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ মে ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেইজ থেকে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে প্রত্যাহারের বিষয়ে পুলিশ সদর দপ্তরের নামে একটি আদেশ সামাজিকমাধ্যমে ছাড়ানো হয়| আদেশটি সম্পূর্ণ ভিত্তিহীন| জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এটি প্রচার করা হয়|

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে| পরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়|

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামসুল আলম শাহ প্রমুখ|

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান পুলিশ সুপার হিসেবে গত বছরের ২৯ নভেম্বরে কুমিল্লায় যোগদান করেন| এর আগে তিনি ঢাকার পুলিশ সুপার ছিলেন|

আরও পড়ুন