ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

অনলাইন সংস্করণ
৭ ডিসেম্বর ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩
  • কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরে কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন। নরসিংদীতে সাবেক মন্ত্রীর সমর্থক গ্রুপের সংঘর্ষে নিহত ২ নরসিংদীতে সাবেক মন্ত্রীর সমর্থক গ্রুপের সংঘর্ষে নিহত ২ বিস্তারিত পড়ুন এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবাহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা যান এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপপরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন