ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সবাই ফেল

অনলাইন সংস্করণ
১০ জুলাই ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সবাই ফেল
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডে একটি প্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর সবাই ফেল করেছে। স্কুলটির নাম ইসলামপুর উচ্চ বিদ্যালয়। এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের ১২টা বাজিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানায়, ‘প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা। তিনি সারাদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরে বেড়ান। তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে। এতে করে আমাদের ক্ষতি হয়েছে। তারতো কিছুই হয়নি। শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের স্কুলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, ‘আমি ২০-২৫ দিন আগে সভাপতি হয়েছি। এখনো স্কুল নিয়ে কাজের সুযোগ পাননি। তবে স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছি। প্রতিষ্ঠাতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে খারাপ ফলের কারণ অনুসন্ধান করা হবে।’ এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বলেন, বোর্ডের ১ হাজার ৭৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি। আমরা এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে বসে এর কারণ অনুসন্ধান করবো।

আরও পড়ুন