ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সংস্করণ
২৩ অক্টোবর ২০২২, ৮:১৯ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিববার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর ও বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এদুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩৫) ও লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, 'সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সবজিবোঝাই একটি পিকআপ মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক মিলন মিয়া মারা যান। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। ' মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান, 'কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে মহাসড়কের সুজাতপুর পৌঁছালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে।' আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ'টি হস্তান্তর করা হবে বলে জানিয়েছ পুলিশ। - কুমিল্লার কাগজ

আরও পড়ুন