ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কিডনির সুরক্ষায় অতিমাত্রায় ব্যাথা নাশক ঔষধ খাওয়া বন্ধ করুন

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৫:৫২ অপরাহ্ণ ৮২ বার পঠিত
কিডনির সুরক্ষায় অতিমাত্রায় ব্যাথা নাশক ঔষধ খাওয়া বন্ধ করুন

ডেস্ক রিপোর্টঃ

বেশী বেশী পানি পান করুন। অতিরিক্ত পরিমান লবন খাওয়া পরিহার করুন।। কিডনির সুরক্ষার জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বচ্ছ পানি পান করা।

আমাদের অনেকেই পর্যাপ্ত পরিমাণে জল পান করি না। আর এজন্য কিডনির ওপর অনেক বেশি পরিমাণে চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। সামান্য ব্যথায় অনেকেই ব্যথানাশক ঔষধ খেয়ে থাকেন। ব্যাথানাশক ঔষধ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একটি বিষয়। অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক ঔষধ কিডনির কোষগুলোকে মারাত্মক ক্ষতি করে।

অনেকের বাড়তি লবন খাওয়ার অভ্যাস রয়েছে। আর অতিমাত্রায় লবন খাওয়ার কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে কিডনির। কিডনি অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না। ফলে বাড়তি লবনের সোডিয়াম থেকে যায় কিডনিতেই। এতে ক্ষতিগ্রস্থ হয় কিডনি।

অনেকেই শাকসবজি ও মাছ বাদ দিয়ে শুধু মাংসের উপর নির্ভরশীল থাকেন। এই অনিয়মটিও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। কিডনির সুরক্ষার জন্য খাবারের তারিকায় মাছ ও শাকসবজি বেশি থাকা জরুরী।

কিডনির জন্য সব চাইতে বেশি ক্ষতিকর হল অ্যালকোহল। কিডনি আমাদের দেহ থেকে সঠিক নিয়মে অ্যালকোহল নিস্কাশন করতে পারে না। ফলে এটি কিডনির মধ্যে থেকেই কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিয়ে কিডনি নষ্ট করে ফেলে।

আরও পড়ুন