ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ • ১৯১ বার পঠিত
কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ

- দীর্ঘ ১০ বছর ধরে সংস্কার নেই -


  • জানভি টিনা, কুমিল্লা:
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কুমিল্লা সিটি করপোরেশনের কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেহাল অবস্থায় পড়ে আছে। সীমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। সড়কটি দেখার জন্য কেউ নেই? কিছু কিছু জায়গায় সড়কের নোংরা পানি জমে থাকে। প্রতিনিয়ত কাদা পানিতে একাকার হয়ে গেছে। তার মধ্যেই ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসী। কান্দিরপারস্থ সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী সড়কের সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। ফলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই বিষয়ে এলাকাবাসী মাইনুল ইসলাম লিহিন বলেন ; সড়ক সংস্কার করার জন্য বহুবার সাবেক মেয়রের কাছে আবেদন করা হলেও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ১০ বছর ধরে সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর সড়কের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী । তিনি বলেন , বর্তমান মেয়র যদি এলাকাবাসীর ভোগান্তির কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করে দেয় তাহলে এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবে। এদিকে একই এলাকার সন্ধ্যা রানী বলেন, ড্রেনের সংস্কার নেই, প্রচুর মশা, রাতে ঘুমাতে পারিনা। দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলো বাড়িতে পানি ঢুকে। সড়কের দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সন্ধ্যা রানী বলেন, মাননীয় মেয়র আমাদের সড়কটি সংস্কার করে দিবেন, আমরা আপনার সহযোগিতা কামনা করি, দীর্ঘ ১০ বছর ধরে ভোগান্তি থেকে আমাদেরকে মুক্তি দিবেন।

আরও পড়ুন