ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

করোনাকালীন বিপর্যয় কাটিয়ে কুমিল্লার প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে–এমপি বাহার

অনলাইন সংস্করণ
২২ আগস্ট ২০২০, ১১:৪২ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
করোনাকালীন বিপর্যয় কাটিয়ে কুমিল্লার প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে–এমপি বাহার
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র ২৮তম বার্ষিক সাধারণ সভা বীরচন্দ্র নগর মিলনায়তন কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট শনিবার সকালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন কুমিল্লা’র সংগঠনগুলো যেন ভেঙ্গে না যায় সেজন্য সংগঠনের কমিটির সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন এবং পরামর্শ প্রদান করেন। করোনাকালে দুই মাস প্রতিষ্ঠান বন্ধ ছিল। বর্তমানে স্বাস্থ্য বিধি মেনে কাজ শুরু হয়েছে। দুই এক মাসের মধ্যেই বিপর্যয় কেটে প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জীবন সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম। সভায় ২৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পাপড়ী বসু, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম আব্দুস সেলিম। কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ শাহজাদা গিয়াসউদ্দিন। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের নির্বাহী সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন। এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, নির্বাহী সদস্য মির্জা মোঃ কোরেশী, শাহজাহান সিরাজ, তাহসিন বাহার সুচনা, জেড এম মিজানুর রহমান খানসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন