ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

এিনয়নী

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২০, ৪:২২ পূর্বাহ্ণ • ২৪৪ বার পঠিত
এিনয়নী
সুকৃতি ভট্টাচার্য্য:
আশ্বিনের শরৎ প্রাতে বেজে ওঠে ঢাক ঢোল আর মন্দিরে সাজ, মণ্ডপে মণ্ডপে বাজে শাঁখ উলুধ্বনি পঞ্চ প্রদীপ আরতি বাঙালি ললনা লাল পাড়ের শাড়ীতে কি অপূর্ব সাজ, দেরী নয় আর চলো দেবী দর্শনে যায় মণ্ডপে আজ। ঘুরে বেড়ায় অলিতে-গলিতে দেবী দর্শনে, বছর ঘুরে মা আসে বাহারি সজ্জিত অলংকারে, দোলায় আগমন বিজয়াতে কেঁদে উঠে অন্তর তোমার গমনে, শিউলির গন্ধে দূর হোক মনের যতো কালিমা, তোমার পদতলে বসে শাঁখ উলু কাঁসর ঘন্টা বাজাবে ললনা। বেজে উঠবে ক্ষনে ক্ষনে ঢাক সারাদিন চলবে চন্ডীপাঠ, এসো মা বসো তোমার সাজানো মন্ডপ চারিপাশ। কৃপা করো দেশ দশের, ধ্বংস করো অশুভ শক্তির অসুর, তোমার আগমনে আশা জাগে মনে, পায় প্রাণে ভরষা, এিনয়নী দোলায় চেপে কাশ ফুলের ধারে ধারে শ্বেত শুভ্র কাশ বন নাড়া দিয়ে মণ্ডপে অব স্হান করো। সকল বিপদ থেকে তোমার সন্তানদের রক্ষা করবে এটাই প্রগাঢ় বিশ্বাস। হে মহাশক্তির দেবী তুমি লক্ষী রুপে বিষ্ণুর ভার্যা, তেমনি সীতা রুপে রামের সঙ্গিনী আবার দূর্গারুপে শিবের সহধর্মিণী, তুমিই আদ্যাশক্তি রুপে সর্বএ বিরাজিত। জীবনের অহংকার বা রুঢ় তাকে নাশ করো বলে পরাশক্তির অপর নাম চণ্ডী, যাকে আমরা বলি দেবী দূর্গা। ।।সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোহস্তুতে।।

আরও পড়ুন