ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

ইউএনও'র ওপর হামলাঃ ঘোড়াঘাট থানার ওসিকে প্রত্যাহার

অনলাইন সংস্করণ
১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
ইউএনও'র ওপর হামলাঃ ঘোড়াঘাট থানার ওসিকে প্রত্যাহার
ডেস্ক রিপোর্টঃ দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার জানান, সময় হলেই ব্রিফিং করে সব জানানো হবে। গত ২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা ইউএনওকে ধাতব পদার্থ দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে আসলে, তাকেও আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে রংপুরে নেয়া হয়। এরপর, ওয়াহিদা খানমকে ডক্টরস মেডিক্যালের আইসিইউতে, আর তার বাবাকে ভর্তি করা হয় রংপুর মেডিক্যালে। তারপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ওয়াহিদা খানমকে রাজধানীর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তার সফল অস্ত্রোপচার করা হয়। শঙ্কামুক্ত হলেও এখনো তাকে পর্যবেক্ষেণে রাখা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সাত দিনের রিমান্ডে আছেন। গ্রেপ্তারকৃতরা হলেন: যুবলীগ নেতা আসাদুল হক, নবিরুল ইসলাম ও সন্টু দাস। নবিরুল ইসলাম ও সন্টুর রিমান্ড শুক্রবার শেষ হবে। দিনাজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলার তদন্ত করছে।

আরও পড়ুন