ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

অতিরিক্ত ভাড়া নেওয়ায় কুমিল্লায় ২ বাস কাউন্টারকে অর্থদণ্ড

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ২:০৮ অপরাহ্ণ ৫০ বার পঠিত
অতিরিক্ত ভাড়া নেওয়ায় কুমিল্লায় ২ বাস কাউন্টারকে অর্থদণ্ড
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানায় শ্যামলী পরিবহনসহ দুই বাস কাউন্টার ও দুই বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও হোটেল নুরজাহান সংলগ্ন বাসস্ট্যান্টে এই দণ্ডাদেশ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নুরজাহান হোটেল সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার সচিন, হানিফ পরিবহনের ঢাকাগামী বাসের চালক মোঃ আরিফ, ইসলামিয়া হোটেল সংলগ্ন গ্রামবাংলা বাস কাউন্টারের ম্যানেজার সালাউদ্দিন ও ঢাকা-ফেনী যাত্রীসেবার ফেনীগামী বাসের চালক জামাল উদ্দিন। অভিযানের সময় মাস্কবিহীন চলাচল করা চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সোহেল মিয়া ও সদর দক্ষিণ উপজেলার নাজির মনিরুল ইসলাম।

আরও পড়ুন