আলম সামস্, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের জন্য প্রাণ হারালো গৃহবধূ ইয়াসমিন, অভিযোগ উঠেছে যৌতুকের জন্য হত্যার পরে স্বামীর ঘড়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো গৃহবধু ইয়াসমিনকে। ইয়াসমিন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন সীমানাপার গ্রামের মেয়ে। শনিবার সকাল সাড়ে দশটায় কসবা পৌরসভা বিসাবাড়ি গ্রামের মুন্সি ভিলা থেকে তার ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের অসহায় এতিম ছেলে মামুন (১২) ও তার বোন শিল্পি আক্তার (১০) এর পাশে দাঁড়ালো ফুড ব্যাংক ফাউন্ডেশন। কিছুদিন পূর্বে সড়ক দূর্ঘটিয় মামুনের পা ভেঙ্গে যায়, সঠিক চিকিৎসা ও নিয়মিত ঔষধ কিনে দেওয়ার মতো সামর্থ না থাকায় চিকিতসাহীনতায় ভুগছিলেন এতিম মামুন। পরে বিষয়টি সামাজিক যোগাযগ
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে টানা বৃষ্টির ফলে পরপর দুইবার পানিতে তলিয়ে গেছে প্রায় ৫শ বিঘা খিরা ক্ষেত। ফলে দিশেহারা হয়ে পড়ছে কৃষক। তাদের স্বপ্নের উপর এখন পানি থৈ থৈ করছে। সামান্য সহায়তা পেলে আবারো খিরার চারা রোপণ করে নিজেদের ক্ষতি পুরনের চেষ্টা করতে চায় চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার করিমপুর, ইউসুফনগর ও নেয়ামতপুর
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে একটি অস্থায়ী মসজিদ থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর সাপসহ ডিম উদ্ধার করেছে এক সাপুড়ে। শুক্রবার বিকালে উপজেলার বাখরনগর পূর্ব পাড়ার হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ি মসজিদ থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপ ধরা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঘর বরাদ্দ দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টনকি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রভাবশালী সদস্য (মেম্বার) মজিবুর রহমানের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ করা হয়। এ ঘটনায় বাঙ্গরাবাজার থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ধর্ষিতার। বিষয়টি নিয়ে কুমিল্লার নারী-শিশু আদালতে
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সাগর হোসেন। জানা যায়, মামলার বাদী আল-আরাফাহ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং দারোরা বাজার শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। গত ২২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ শাখা হইতে ৭লাখ টাকা উত্তেলন করিয়া উপজেলার দারোরা শাখায় যাওয়ার পথে
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনা প্রাদুর্ভাবের মধ্যেও প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। আর মাত্র ক’দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। পূজার প্রায় ২ মাস আগে থেকে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় মন্ডপে দূর্গা পূজা উদ্যাপন করা হবে। হিন্দু সম্প্রদায়ের দেবী দূর্গা
নিজস্ব প্রতিবেদকঃ ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা ও আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে সৈয়দ আশরাফুল আলম (৩৫) নামের চোরাকারবারীকে আটক করা হয়। সৈয়দ আশরাফুল আলম জেলার ব্রাহ্মণপাড়া থানার বালিনা গ্রামের সৈয়দ শরীফুল আলম এর ছেলে। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হারুন অর রশিদ (৩৮) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।