বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে হত্যা চেষ্টার অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেয়ায় তার মামাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বুধবার রাতে মুরাদনগর থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম থেকে এক কিশোরী তার মামাতো ভাই ও মামা সোহেল রানাকে সাথে নিয়ে নগরপাড় ইকরা মাদ্রাসায় যাওয়ার পথে কুলুবাড়ী সড়কের সামনে এলে এখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেশীয় অস্ত্র হাতে বাখরনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে কাউছার, হারুন মিয়ার ছেলে হানিফ, শুক্কু মিয়ার ছেলে দেলোয়ারসহ ৮/১০ জন যুবক তাদের গতিরোধ করে কিশোরীকে টেনে হেচড়ে অপহরণের চেষ্টা করে।

এসময় সাথে থাকা কিশোরীর মামা সোহেল রানা বাঁধা দেয় এবং প্রতিবাদ করে। একপর্যায়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে সোহেল রানাকে বেধরক মারধর করে তাকে গুরুতর আহত করে। এসময় তাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সোহেল রানাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনায় আহত রানার পিতা আবদুর রাজ্জাক বাদী হয়ে বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী রাজ্জাক জানান, বাখরনগর গ্রামের সন্ত্রাসী কাউছার অনেকদিন ধরে আমার নাতনীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। ২মাস আগে সে আমার নাতনীকে অপহরণ করে নিয়ে গেলে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। সে আবারও একই কাজ করতে চেষ্টা করেছে। আমি তার কঠিন বিচার দাবী করছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot