
কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে স্ত্রী ¯^ামীকে ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে নিষেধ করায় ¯^ামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন| বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়া গ্রামে এ ঘটনা ঘটে|
নিহত মাহাবুব (২২)| তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে| মাহাবুব স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে গত ৯ মাস ধরে গৌরীপুরের আঙ্গাউড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন|
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নির্মল চন্দ্র দেব| তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহাবুব নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে| পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে| বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে| তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|’
নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, ‘তার ¯^ামী মাহাবুব দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন| তিনি কোনো কাজকর্ম করতেন না| আগে রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার বাবা তাকে একটি অটোরিকশা কিনে দিলেও সেটিও তিনি চালাতেন না| সারাদিন মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন| মঙ্গলবার সকালে গেম খেলা নিয়ে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়| এরপর বুধবার সকালেও এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়| পরে তিনি কাজে চলে যান| কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ| পাশের বাসার ভাড়াটিয়াদের সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তার ¯^ামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন|’