
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বারে একটি মাদ্রাসার পুরাতন দেওয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেওয়াল চাপায় মো. সিফাত নামে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে|
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলিম মাদ্রাসা’য় এই দুর্ঘটনা ঘটে|
নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে| সে ওই মাদ্রাসারই ছাত্র ছিল বলে জানা গেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিফুল উলুম মাদ্রাসার ভেতরে একটি পুরাতন দেওয়াল অপসারণের কাজ চলছিল|
অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল| কাজ চলাকালীন দেওয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে| এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে| কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর ˆবধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা|
এ রিপোর্ট লিখাপর্যন্ত দেবিদ্বার থানা পুলিশ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন এবং লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে|