ডেস্ক রিপোর্টঃ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর কোনো ঝটিকা সফর নয়, এটা নিয়মিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। মাসুদ বিন মোমেন বলেন, আমাদের দু’দেশের সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে অনেক ইন্টার্যাকশন হয়। তবে এবছর করোনা ভাইরাসের কারণে সে হিসেবে কমই
ডেস্ক রিপোর্টঃ প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি সিক্ত হচ্ছে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায়। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকাই সিনেমার বরেণ্য এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে তিনি চিকিৎসাধীন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। রোববার (১৬ আগস্ট) থেকে হাসপাতালটিতে ভর্তি তিনি। আকবর হোসেন পাঠান ফারুক নিজেই বিষয়টি নিশ্চিত
ডেস্ক রিপোর্টঃ সাম্প্রতিক বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য ১৯ হাজার ৫শ’ ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে থেকে এ পর্যন্ত ১২ হাজার ৮শ’ ৪৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ৪ কোটি
অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হ’ত্যার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনে দেয়া রেকর্ডকৃত এক সাক্ষাতকারে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, কর্নেল মাহফুজুর রহমানের মাধ্যমে জিয়া আমাকে মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে বনানী কবরস্থানে মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত অন্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক
ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধুকে হত্যা করা অফিসারদের ফরেন সার্ভিস এবং একটা করে প্রমোশন উপহার দেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাতকারে দেখা যায় বিষয়টির বিশদ বর্ণনা দিয়েছেন খুনি মাজেদ। এ বছর এপ্রিলে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ
ডেস্ক রিপোর্টঃ নতুন করোনাভাইরাসের টিকা যাতে ধনী-গরিব নির্বিশেষে সবাই পায় সেজন্য বহুজাতিক সংস্থা এবং উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বুধবার বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড, ভুটান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনাভাইরাস
ডেস্ক রিপোর্টঃ নাটোরে বিভিন্ন রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে আছে। আমরা মহামারী করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নিজ নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবার মানবিক সহায়তা আমরা পৌঁছে
ডেস্ক রিপোর্টঃ ১৫ আগস্টের খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনী ‘ইতিহাস কথা কয়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানক বলেন, ১৫
ডেস্ক রিপোর্টঃ মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। বিবৃতিতে তিনি দাবি করেন, এখন দেশের কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল