বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৬৫ বার পড়া হয়েছে
১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের
১৫ আগস্টের মূল খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি নানকের

ডেস্ক রিপোর্টঃ

১৫ আগস্টের খলনায়কদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনী ‘ইতিহাস কথা কয়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানক বলেন, ১৫ আগস্টে শুধুই কি কিছু উদ্ভ্রান্ত চিন্তার সামরিক অফিসার এই হত্যাযজ্ঞ চালিয়েছে? কী কারণে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কী কারণে বাংলাদেশকে উল্টোভাবে প্রবাহিত করা হয়েছিল- এ বিষয়গুলো আমাদের রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে।

জিয়াউর রহমানকে সেদিনের গভীর ষড়যন্ত্রের মূল খলনায়ক দাবি করে তিনি বলেন, শুধু জিয়াউর রহমানই নয়, এর পেছনে আন্তর্জাতিক কিছু কুচক্রী মহলের হাত ছিল। সেই কুচক্রী মহল, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা আজকের জরুরি প্রয়োজন। সেদিন যেভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে, শেখ মনিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে এ সময়ে এসেও সেই কুচক্রী মহল একইভাবে বাংলার মাটিতে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতির কাছে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে বলেই দুর্নীতি করে কেউ ছাড় পাচ্ছে না এখন। দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে- এমন নজির বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখাতে পারবেন না।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সে সময় জিয়াউর রহমান সংসদে আইন পাস করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে নানান সুবিধা দিয়ে যে পাপ করেছে সে পাপে পাপীষ্ঠ হয়ে আপনাদের রাজনীতি এখন মৃত্যুর পর্যায়ে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, যারা ১৫ আগস্টের পটভূমি তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের কর্মকাণ্ড, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হওয়া প্রয়োজন। খুনিদের বিচার করা হচ্ছে, কিন্তু এর পেছনে যারা ছিলো তাদের মুখোশ উন্মোচন করার দরকার। এজন্য একটি কমিশন গঠন করার আহ্বান জানান তিনি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ম আব্দুর রাজ্জাক, মেজবাউল হোসেন, খাইরুল হাসান জুয়েল, নাপা, আব্দুল আজিজ, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, মির্জা মোরশেদ মিলন প্রমুখ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot