স্টাফ রিপোর্টারঃ পেঁয়াজ রপ্তানি বন্ধে উদ্বেগ জানিয়ে ফের তা চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাই কমিশনে মঙ্গলবার লেখা চিঠিতে এ আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহকে সরাসরি প্রভাবিত করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে গেল জানুয়ারিতে বাংলাদেশ-ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের
ডেস্ক রিপোর্টঃ একজন নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবার হামলাকারী ছিল দুজন। কালো মুখোশধারী হামলাকারীদের একজন ছিল পিপিই পরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীরা পূর্ব পরিচিত নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ইউএনও ওয়াহিদার আহত বাবার কথার সূত্র ধরে হামলাকারীকে ধরতে মাঠে নামে পুলিশ।
ডেস্ক রিপোর্টঃ বান্দরবান জেলা সদরের বাগমারায় মংচিং উ (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মংচিং উ রাজবিলা ইউনিয়নের বাগমারার ৮ নম্বর ওয়ার্ডের চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিংয়ের ছেলে। তিনি জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়,
অনলাইন ডেস্কঃ গত বছরের (২০১৯) আশুরার দিনের মারধরের প্রতিশোধ নিতে এ বছরের আশুরার দিন সকালে চলে মারধর। এর জেরে বিকেলে প্রতিপক্ষের পাল্টা হামলায় খুন হয় কিশোর মুন্না (১৮)। রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর ওয়ারী থানার চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধাগোবিন্দ জিউ মন্দিরের কাছে ছুরিকাঘাতে খুন হয় মুন্না। এ ঘটনায় চারজন প্রাপ্তবয়স্কসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে
বিশেষ প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্প্রসারণশীল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনার লক্ষ্যে ‘সোশ্যাল এন্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত ঘোষণা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, সচিব কামরুন নাহার এবং
কক্সবাজার প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে শেষদিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নন্দদুলাল রক্ষিতকে কক্সবাজারের
অনলাইন ডেস্কঃ বাসে যাত্রী পরিবহন আগের ব্যবস্থায় ফিরে গেলেও অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আর এই মুহূর্তে রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।
ডেস্ক রিপোর্টঃ রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে। এমন নিয়ম রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদন করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। জাপানের মিতশুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ মোটরগাড়ি উৎপাদন করবে। এ লক্ষ্যে খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট পলিসি ২০২০ চূড়ান্ত করা হবে। এ নীতির আলোকে অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের
ডেস্ক রিপোর্টাঃ তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আশা করি এবার সেই পথে হাঁটবে না। তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটিই আমাদের কামনা। আজ রোববার (৩০শে আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলা ও বাঙালির হৃদয়ে লেখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায়