বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সিনহা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নন্দদুলাল

  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৭৬৭ বার পড়া হয়েছে
সিনহা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নন্দদুলাল
সিনহা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন নন্দদুলাল

কক্সবাজার প্রতিনিধিঃ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে শেষদিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নন্দদুলাল রক্ষিতকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আনা হয়। প্রায় চার ঘণ্টা জবানবন্দি গ্রহণ শেষে বিকেল সোয়া ৩টার দিকে তাকে জেলা কারাগারে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩০ আগস্ট) মামলার প্রধান আসামি ও বরখাস্ত পুলিশের পরিদর্শক লিয়াকত আলী দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য বরখাস্ত এএসআই নন্দদুলাল রক্ষিতকে সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

২৬ আগস্ট আলোচিত এ মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার অন্যতম আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ, রাজীব ও এএসআই শাহজাহান। নন্দদুলালসহ এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামির সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান।

গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোঃ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot