লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে তিনটায় পৌর শহরের শ্রীপুর দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ধাওয়া করে এবং সড়ক ব্যারিকেড দিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ৬ ডাকাতকে আটক করে। পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে
ফয়সাল মবিন পলাশঃ কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আকতার-মাজেদ পরিষদ, খায়ের-হুমায়ুন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২১৪ জন ভোটারের মধ্যে ২১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এর মধ্যে আকতার-মাজেদ পরিষদ ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে বিজয়ী
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে নাতির হাতে শাবলের আঘাতে ১০৫ বছর বয়সী দাদীর মুত্যুর ঘটনা ঘটেছে। নিহত মিলনের নেছা উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগন গ্রামের মৃত আসাব উদ্দিনের স্ত্রী ও ঘাতক দেলোয়ার হোসেনের দাদী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিহতের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘাতক দেলোয়ার হোসেন (২২) আমিননগর গ্রামের জসিমউদ্দিনের ছেলে।
নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক জাতিয় অর্থনীতি পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাজ্জাত হোসেন শিমুলকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারের হাজী বাদশা মিয়া মসজিদের দক্ষিণ পাশের পুকুর পাড়ে তাকে হুমকি দেয়া হয়। এই ঘটনায় ওই রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাজ্জাত
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলায় স্কুলশিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাশেদুল হাসান রাজিব (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল কবির এ রায় দেন। রাশেদুল হাসান রাজিব বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের আবদুর রহিমের ছেলে।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর
দেবিদ্বার প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে রবিউল হোসেন (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। রবিউল হোসেন প্রেমু (নাজির উদ্দিন হাজী বাড়ি) গ্রামের ইয়াকুব আলীর ছেলে।রবিউল বিবাহিত।সে এক ছেলে সন্তানের জনক। সোমবার দুপুরে মায়ের সাথে অভিমান করে নিজ থাকার ঘরে বিষপান করে।পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক ফয়সাল মবিন পলাশকে আহবায়ক ও মোহাম্মদ মাসুম আলম পলাশকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু সহ সকল নেতারা।
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ভুয়া কর্নেলসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুয়া কর্নেলের নাম মো.রিপন মিয়া (৩০)। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মো.চাঁন মিয়ার ছেলে, এবং জেলার বাঙ্গরা বাজার থানার পান্ডুঘর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ভূয়া কর্নেলের সহযোগী সাগর (৪৭)। তারা চাকরি দেওয়া এবং আমেরিকায় লোক পাঠানোর কথা বলে
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ট্রাকে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ জনকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ২ শত বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব। র্যব সূত্র জানায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের