সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ওই অক্সিজেন ইউনিট উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফ.সি.এ। উদ্বোধন
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে চারজন। শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দূর্ঘটানা ঘটে। দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা – সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার কালিকাপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮ টার দিকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা কালিকাপুর কোল্ড স্টোরেজের পাশে
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেছেন কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন করোনাজয়ী পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা কুমিল্লা পুলিশ লাইন থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপালতালে তাদের প্লাজমা ডোনেট করতে যান। যাবার সময় কুমিল্লা পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার
ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ও দেশের প্রথম মহিলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৭ বছর। বৃহস্পতিবার রাতে বামরুনগ্রাড নামক থাইল্যান্ডের একটি হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার মারা যাওয়ার বিষয়টি আনিসুর রহমার ( তার ভাগিনা) নিশ্চিত করেছেন। তিনি
সাজ্জাদ হোসেন শিমুলঃ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার শনিবার (১৩ জুন) বিকালে সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার স্বাক্ষরিত একটি শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষীয়ান
সাজ্জাদ হোসেন শিমুলঃ মুরাদনগরে করোনায় মারা যাওয়া সরকারি কর্মকর্তার স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেলেন স্বজনরা। এতে লাশ দাফন বহন এবং জানাজা নিয়ে দেখা দেয় সংকট। খবর পেয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ঘটনাস্থলে যুবলীগ এর নেতাকর্মীদের প্রেরন করে লাশ দাফন করেন। ঘটনাটি ঘটে কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে। জানা যায়, কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামের এক
ডেস্ক রিপোর্ট দেশের চলমান করোনা পরিস্থিতির মধ্যে চালু হওয়া গণপরিবহনে স্বাস্থ্যবিধির শর্তগুলো যারা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সকল শর্ত বিআরটিএ তথা মন্ত্রনালয়ে দেয়া হয়েছে, সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালনে আমি নিজেদের স্বার্থেই যাত্রী সাধারণ, মালিক ও শ্রমিক সংগঠনকে
ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার রাতে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিশেষ ভূমিকার প্রশংসা করেন এবং
ডেস্ক রিপোর্ট করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (২৯ মে) আগের দিনের চেয়ে কিছুটা ভালো বোধ করছেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান। তিনি বলেন, সকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা হয়েছে তার। তিনি গতকালের থেকে আজ ভালো বোধ করছেন।
ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছ্নে, জাতিসংঘ মিশন এবং বহুজাতিক বাহিনীতে শান্তিরক্ষীদের অনন্য অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে এবং দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত করেছে। জাতিসংঘের আহ্বানে বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে সাড়া দিতে পারেন সেজন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণাও দেন দেশের সরকার প্রধান। বৃহস্পতিবার (২৮ মে) ‘আন্তর্জাতিক