বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন কসবায় নানা বাড়ি বেড়াতে এসে নিখোঁজ ৬ বছরের শিশু, পরিবারের উদ্বেগ মুরাদনগরে তিন সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে গণধ-র্ষ-ণ তিতাসে রানা সিকদারের ঘরে অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঙ্গরায় নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ গ্রেপ্তার মহিউদ্দিন শ্রমিক দিবসে কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ৮ দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর

আরও ১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১১৪৫ বার পড়া হয়েছে
আরও ১০ হাজার কনস্টেবল নেবে পুলিশ

অনলাইন ডেস্কঃ

একটা সময় পুলিশ কনস্টেবল নিয়োগে জনপ্রতি ৮/১০ লাখ টাকা ঘুষ দিতে হত। টাকার অঙ্ক শুনে অনেক যোগ্য ও মেধাবী তরুণ ফরমও নিত না। কনস্টেবল পদপ্রত্যাশী বেশিরভাগ তরুণই দরিদ্র পরিবারের। এসব মেধাবী তরুণদের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব ছিল না। তবে বদলে গেছে এ চিত্র।

২০১৯ সালে পুলিশ সদর দফতরের সরাসরি তত্ত্বাবধানে নিয়োগ পেয়েছিলেন দরিদ্র পরিবারের মেধাবী তরুণ-তরুণীরা। পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি) প্রায় ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ।

চলতি বছরের জুন মাসেই নিয়োগের নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে।

পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি বিষয় চূড়ান্ত হলে জুন মাসের মাঝামাঝি সময়েই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২০২০ সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাব এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে যায়। এই নিয়োগ প্রক্রিয়া জুনে শুরু হয়ে প্রায় দুই মাস চলমান থাকবে।

কয়েক বছর ধরে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে এবার যোগ্যতার মানদণ্ড কিছুটা বাড়ানো হচ্ছে। কনস্টেবল আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি করা হতে পারে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

পুলিশ সদরদফতরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিয়োগবিধিতে কিছু সংশোধন আনা হচ্ছে। সেটি এখনও অনুমোদিত হয়নি। সংশোধনী অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

স্বচ্ছতা ও তদবির কমাতে নিয়োগবিধিতে সংশোধনী আনা হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেয়া থাকবে। তবে শিক্ষাগত যোগ্যতায় যারা এগিয়ে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বলেন, নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনীগুলো চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১০ হাজারের মতো ফোর্স রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশনা দেন। তবে করোনার কারণে ২০২০ সালে পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। সংগৃহীত: Jagonews24


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot