
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ আমান উল্যাহ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার, আমান উল্যাহ (২২) আমিননগর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো: আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় আমান উল্যাহ কে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃত আমান উল্যাহ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে।
তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।