বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ৮ দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর দুই গ্রুপে তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ ভাবির ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে দেবর গ্রেপ্তার পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত!

প্রতি মাসেই ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৯৯৩ বার পড়া হয়েছে
Muktijoddha - মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা

ডেস্ক রিপোর্টঃ

এখন থেকে প্রতি মাসেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি ব্যাংক হিসাবে দেবে সরকার। আগামী মাস থেকে নতুন এই ব্যবস্থায় ভাতা দেওয়া শুরু হবে। এতদিন তিন মাস অন্তর মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের হয়রানিমুক্তভাবে ভাতা পাওয়ার নতুন এই পদ্ধতি উদ্বোধন করার কথা। ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেশের সকল জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ উত্তরাধিকারীদের তথ্য ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস)’ অন্তর্ভুক্ত করেছে। এতদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে ভাতার টাকা পাঠাত। এরপর জেলা প্রশাসকদের থেকে তা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার উপজেলার মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে টাকা জমা দিতেন। এর ফলে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতাদের মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধারা হয়রানিতে পড়তেন বলে অভিযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় হয়রানি বন্ধ হবে।

এখন গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) ভিত্তিতে সম্মানী ভাতার টাকা মুক্তিযোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সারাদেশের প্রায় এক লাখ ৯২ হাজার মুক্তিযোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের শেষ সপ্তাহে মাসিক ভাতা পাঠানো হবে। মুক্তিযোদ্ধাদের মাসিক ১২ হাজার টাকা ভাতা দেয় সরকার। এছাড়া বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হয় ১০ হাজার টাকা করে। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধারা বিজয় দিবসে ৫ হাজার টাকার সম্মানী পান। বৈশাখী ভাতা হিসেবে দেওয়া হয় ২ হাজার টাকা। এখন থেকে সকল সুবিধাই সরাসরি ব্যাংক হিসাবে জমা করা হবে। ভাতার টাকা জমা হওয়ার পর তা মুক্তিযোদ্ধার মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ। ৯২ হাজার মুক্তিযোদ্ধা মারা গেছেন। মৃত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের (বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন) এই ভাতা দেওয়া হয়। এতদিন উত্তরাধিকারী একাধিক ব্যক্তি হলেও একজনের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো। এখন থেকে যে ক’জন উত্তরাধিকারী আছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্টে প্রাপ্য অনুযায়ী ভাতা দেবে সরকার।

এছাড়া সকল মুক্তিযোদ্ধা এখন থেকে জাতীয় পরিচয়পত্রে যে নাম রয়েছে সেই নামে ভাতা পাবেন। মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৩ ধরনের নথিতে মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। দেখা গেছে, একজন মুক্তিযোদ্ধার একেক নথিতে একেক ধরনের নাম। এজন্য ঠিক হয়েছে, মুক্তিযুদ্ধের নথিতে যে নামই থাকুক এখন থেকে জাতীয় পরিচয়পত্রের নামে মুক্তিযোদ্ধার নাম, ঠিকানা ও জন্মতারিখ বিবেচনা করা হবে। কোনো মুক্তিযোদ্ধার জন্মতারিখসহ অন্যান্য তথ্য সংশোধনের দরকার হলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot