বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে শিশু আদিবা হত্যায় ঘাতক চাচাতো ভাই আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৪৩ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা জাহান মীম (৭) হত্যা মামলায় মো. ইয়াসিন নামে এক তরুণকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতার ইয়াসিন নিহত শিশু আদিবার আপন চাচাতো ভাই।

সোমবার রাতে উপজেলার সীমানারপার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শিশু আদিবা জাহান মীমকে অপহরণের পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে শনাক্ত সহ গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। সে মঙ্গলবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আদিবা জাহান মীমের লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আদিবা জাহান মীম (৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানারপার গ্রামের হানিফ মিয়ার মেয়ে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com