বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে শিক্ষককে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩০ বার পড়া হয়েছে
মুরাদনগরে শিক্ষককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে আবুল কালাম আজাদ (৪০) নামের এক শিক্ষককে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১৩ নং সদর ইউনিয়নের দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই ঘটনা ঘটে।

ঘটনার পর পরই প্রত্যক্ষদর্শীরা তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এই সংবাদ লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত শিক্ষক আবুল কালাম আজাদ দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউসুফনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে ।

আহত আবুল কালাম আজাদের বড় ভাই মো. জসিম উদ্দিন বলেন, মনির ফোন দিয়ে তাকে স্কুল থেকে বাহিরে আসতে বললে, সে সরল মনে বের হয়ে আসে। দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে আসার পর পরই আমাদের ইউসুফনগর গ্রামের শিমুল, আবুবক্কর, হাসান, সোহাগসহ ৭ থেকে ৮জন তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দায়ের কোপে কালামের মাথায় বিশটি সেলাই লাগে ও পিটিয়ে দু’হাত ভেঙ্গে ফেলে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন তাই তাকে জেলায় নিয়ে যাচ্ছি। এসে মামলা করবো।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো মামলা হয়নি, মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com