বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার

মন্দিরে আগুনের অপপ্রচার: ধর্মমন্ত্রীকে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে মন্দিরে আগুন দেওয়ার অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি রতন দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস।

বক্তারা জানান, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে একটি মন্দিরসংলগ্ন বটগাছে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অথচ সেখানে কোনো প্রতিমা স্থাপন করা হয় না; এটি মূলত মানত করার একটি স্থান, যেখানে অনেকেই কাপড় বেঁধে রাখেন।

দুলাল দেবনাথ বলেন, “মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ধর্মমন্ত্রীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট করতেই একটি চক্র মিথ্যা ভিডিও ও তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অধ্যাপক দীন দয়াল পাল বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির নিকটে। গভীর রাতে কে বা কারা বটগাছে আগুন দেয় এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত অপচেষ্টা।” তিনি দাবি করেন, কিছু অসাধু ব্যক্তি বা নেশাগ্রস্তদের মাধ্যমে কিংবা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে মুরাদনগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাই।” তিনি সকলকে গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot