বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ভোলার দৌলতখানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ

দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতখান পৌরশহরের বাজার মনিটরিংকালে র‌্যাব-৮ ও ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। সেখানে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মধ্য বাজারে ব্যবসায়ীদের উদ্দ্যেশে মাইকিং করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, কোন পণ্যের দাম অধিক রাখলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করবেন। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com