বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কোভিড-১৯ টিকা সবাই যেন পায়ঃ রাষ্ট্রপতি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে
সি আর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সি আর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্টঃ

নতুন করোনাভাইরাসের টিকা যাতে ধনী-গরিব নির্বিশেষে সবাই পায় সেজন্য বহুজাতিক সংস্থা এবং উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বুধবার বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড, ভুটান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনাভাইরাস থেকে বিশ্ব দ্রুত মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন। তিনি করোনাভাইরাসের ভ্যাকসিন যাতে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে পেতে পারে এ জন্য বহুজাতিক সংস্থা ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।’

বিশ্বের দুই কোটির বেশি মানুষকে আক্রান্ত এবং প্রায় সাড়ে সাত লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ রোগ প্রতিরোধে টিকার জন্য মরিয়া হয়ে উঠেছে অনেক দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রায় ১৬০টি টিকা উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কয়েক ধাপ পেরিয়ে এখন মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করা করোনাভাইরাসের টিকার প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল গত মাসের শেষার্ধে প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়, এ টিকা নিরাপদ এবং করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে প্রতীয়মান হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ টিকা তৈরির জন্য এ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে। সেপ্টেম্বরেই টিকাটি যুক্তরাজ্যের বাজারে ছাড়া শুরু হতে পারে বলে আশাবাদী এ্যাস্ট্রাজেনেকা। চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করা টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু“ হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপরও এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে রাশিয়া বিশ্বে প্রথম কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে, যদিও তাদের টিকার কার্যকারিতা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন। বিকেলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শিয়ার, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুনটসে ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন সুইজারল্যান্ড, ভুটান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তাদের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক আরও জোরদার হবে।

রাষ্ট্রপতি বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্য। তিনি আশা করেন ভবিষ্যতে বাংলাদেশে সুইস বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ভুটানের বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়ার বিষয়টি স্মরণ করে মোঃ আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি ভুটানের সঙ্গে বাংলাদেশের এ সম্পর্ক ক্রমশ শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়বে বলে তিনি আশাবাদী। প্রেস সচিব বলেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বিরাজমান সম্পর্ক জোরদারে কাজ করে যাবার কথা জানান। তিন দূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot