বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর দুই গ্রুপে তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ ভাবির ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে দেবর গ্রেপ্তার পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ

কুমিল্লার বাঙ্গরাবাজার থানায় ডাকাত দলের ২ সদস্য আটক, লুট করা ১৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৭৫৮ বার পড়া হয়েছে
বাঙ্গরাবাজার থানায় আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য আটক

সাজ্জাদ হোসেন শিমুল, স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন ধনপতিখোলা গ্রামের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ২সদস্যকে আটক করার পর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের তথ্যমতে তাদের লুট করা ১৫ভরি স্বণার্লঙ্কার উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে সোহান ওরফে সোহাগ৩২, একই জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর তেঁজখালী গ্রামের ফোরকান মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাঙ্গরা বাজার থানায় ওসি কামরুজ্জামান তালুকদার আসার পর এটি ছিলো প্রথম ডাকাতি ঘটনা। আর এ ঘটনায় পুলিশ দ্রুত ডাকাত দলের সদস্যদের আটক করে তাদের কাছ থেকে লুট করা ১৫ভরি স্বণার্লঙ্কার উদ্ধার করতে পারায় এলাকার সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩০শে এপ্রিল দিবাগত রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন ধনপতিখোলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার বাড়ীতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ১০/১৫জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর মালিক জাহাঙ্গীর মিয়াকে কুপিয়ে আহত করে, সেই বাড়ী থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরদিন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম ও বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকতার্র্ পুলিশ পরিদর্শক অমর চন্দ্র দাস অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬শে মে বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রাম থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশী জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার কথা স্বীকার করে সোহাগ। পরে ডাকাত সোহাগের দেয়া তথ্যমতে অপর ডাকাত নজরুল ইসলামকে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃত ২ডাকাত সদস্যকে আদালতে প্রেরণ করে তাদের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশী রিমান্ডে ২ডাকাত ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তাদের দেয়া গত ৩০শে মে লুন্ঠিত ২০ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ১৫ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

রিমান্ড শেষে ৩১শে মে ২ডাকাত সদস্যকে আদালতে প্রেরণ করা হলে ঘটনার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি রেকর্ড করেন।

এব্যাপারে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ডাকাতির ঘটনার রহস্য উম্মোচন করে ২ডাকাতকে গ্রেফতার এবং লুন্ঠিত স্বর্ণের মধ্যে থেকে ১৫ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যহত আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে আমরা সতর্কতার সাথে বিষয়টি তদন্ত করি। করোনা পরিস্থির মাঝেও ঘটনার রহস্য উদঘাটন করি। দুই আসামীকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot