সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার উপর হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি হামলায় সকল নিহত শহিদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। মুরাদনগর উপজেলা যুবলীগের
ডেস্ক রিপোর্টঃ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার হয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীম। বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশের একটি দল। শুক্রবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। গত ২৬ জুন শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার
নাটোর প্রতিনিধিঃ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনা হত্যা সহ বাংলাদেশকে নেতৃত্ব শুন্য করতেই ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বলা হয় আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করতেই এই গ্রেনেড হামলা। কিন্তু আসলে তা নয়।
কক্সবাজার প্রতিনিধিঃ সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে র্যাব। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মেজর (অবঃ) সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান এ তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল কক্সবাজার মেরিনড্রাইভের শামলাপুর চেকপোস্টে উপস্থিত হয় র্যাব সদস্যরা। এদিকে, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত
কক্সবাজার প্রতিনিধিঃ আদালতের নির্দেশ পাওয়ার পর মেজর সিনহা নিহতের ঘটনায় পুলিশের জব্দ করা মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন ডিভাইসসহ শিপ্রা দেবনাথের ২৯ ধরনের মালামাল মামলার তদন্তকারী সংস্থা র্যাবের কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব আলামত (ডিভাইসগুলো) বুঝে নেন র্যাবের কর্মকর্তারা। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রামু
যশোর প্রতিনিধিঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরকে নির্যাতন করে হত্যার ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণোলয় সচিব, সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক, যশোরের পুলিশ সুপার এবং যশোর কিশোর উন্নয়ন
বান্দরবান প্রতিনিধিঃ দীর্ঘ পাঁচ মাস পর পর্যটনের অপার সম্ভাবনাময় বান্দরবানের সব ট্যুরিস্ট স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট খুলে দেয়া হচ্ছে শুক্রবার ২১ আগস্ট থেকে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ রেজা সরোয়ার,
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা থানায় নতুন অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সৈয়দ মোঃ নূরুল ইসলাম এর আদেশে মঙ্গলবার (১৮ আগস্ট) চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর দায়িত্ব নেন। এর আগে তিনি চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ চট্টগ্রাম
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে চাঁদার দাবীতে অপহরনের ৪ ঘন্টার পর এক তরুনীকে উদ্ধার ও চার অপহরনকারী আটক করেছে র্যাব-১১। আজ দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ ফ্রিফিংয়ে র্যাব-১১ সিপিসি- ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান। তিনি জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেড এর
কক্সবাজার প্রতিনিধিঃ সাত দিনের রিমান্ড শেষে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দিয়েছেন। এর আগে সাত আসামিকে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। মেজর (অব.) সিনহার পরিবারের দায়ের করা মামলার আইনজীবি মাহবুবুল