ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে তার মাকে জুতাপেটা করেছে ইমন (৩৫) নামে এক বখাটে। শনিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেলে অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ পৈরতলা এলাকার দুলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের সরকারপাড়া এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম
রংপুর মহানগর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের (৬৫) কোমরের নিচের অংশ পুরোটাই প্যারালাইজড (অবশ) হয়ে গেছে। কথা বলতে ও খেতে পারলেও চলাচল করতে পারছেন না তিনি। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুরোপুরি সেরে উঠতে তার দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (৫ সেপ্টেম্বর)
নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার মোশাররফ হোসেনের (২৮) বাড়িতে এখন চলছে শোকের মাতম। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মালিককে নিয়ে প্রাইভেটকার যোগে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক মোশাররফ। তবে মালিক প্রাণে বেঁচে গেছেন। নিহত মোশাররফ কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের মোবারক
মো. নাজিম উদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পীরকাশিমপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পীরকাশিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত আলী আহাম্মদ (৬০) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়ে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য
ডেস্ক রিপোর্টঃ ঢাকার ধামরাই উপজেলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জড়িত থাকায় শাহিন ও মোয়াজ্জেম নামের দুজনকে আটক করেছে পুলিশ। নিহত মো. জুলহাস উদ্দীন (৩৭) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্পপতি মো. রোশন আলী মাস্টার জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডাক্তারের পরামর্শে কুমিল্লার জনপ্রিয় এই নেতাকে হাসপাতালে
ডেস্ক রিপোর্টঃ অস্ত্রোপচার শেষে দুর্বৃত্তের হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর ইউএনও ওয়াহিদা কথা বলেছেন বলে জানিয়েছেন তার স্বামী রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হোসেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতেই ইউএনও’র জ্ঞান ফিরে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন। তবে ওয়াহিদা খানমের অবস্থা পুরোপুরি
ডেস্ক রিপোর্টঃ কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, জয়পুরহাট ও নাটোরে পানিতে ডুবে ১০ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের রৌমারীতে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, খালার বাড়িতে বেড়াতে গিয়ে সোনাভরি নদীতে গোসলে নামে পাঁচ খালাতো ভাইবোন। এসময় দুইজন উঠে আসতে সক্ষম হলেও বাকি তিনজন ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা
ডেস্ক রিপোর্টঃ রংপুর বিভাগের আট জেলার ৫৮টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় ১০ জন করে সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে প্রতিটি জেলা কমান্ড্যান্টকে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, রংপুর বিভাগের আট জেলার
ডেস্ক রিপোর্টঃ একজন নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবার হামলাকারী ছিল দুজন। কালো মুখোশধারী হামলাকারীদের একজন ছিল পিপিই পরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীরা পূর্ব পরিচিত নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ইউএনও ওয়াহিদার আহত বাবার কথার সূত্র ধরে হামলাকারীকে ধরতে মাঠে নামে পুলিশ।