নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি দেলোয়ার হোসেন। সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অন্যতম পচ্ছন্দের লোক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন ২২ বছর ধরে কুমেক হাসপাতালে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। বলতে গেলে একক আধিপত্যে নানা অনিয়মকে নিয়মে পরিণত করেছেন এই দেলোয়ার। ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতন হলেও দেলোয়ার রয়েছেন বহাল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে জনসাধারনের ভোগান্তি লাঘব করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী স্পেন প্রবাসী ইউনুস রানার অর্থায়নে উপজেলার পূর্বধৈর গ্রামের মোল্লা বাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণকাজ
অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের কর্মসূচি স্থগিতের কথা জানান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। সূত্রে জানা যায়, সন্ধ্যায় আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়
ডেস্ক রিপোর্ট: দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় সোমবার (১০ জুন) রাতে দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: একটি সড়ক সংস্কারের অনিয়মের সংবাদ প্রকাশের এখন তার সুফল পাচ্ছে স্থানীয় এলাকাবাসী। ‘‘মুরাদনগরে সড়কের সংস্কার কাজে অনিয়ম’’ শিরোনামে গত ১লা এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল। খবর প্রকাশের পর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাইড়া-সিঅ্যান্ডবি সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালকে সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, রাবিশ অপসারণ করতে নোটিশ প্রদান করেন উপজেলা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত একটায় কানু বনিকের জুয়েলারী দোকান থেকে অগ্নিকান্ডের সূচনা হয়ে মূহুর্তেই আগুনের লেলিহান শিখা আসেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।
ডেস্ক রিপোর্ট: দক্ষ কারিগর, প্রশিক্ষণ, সংরক্ষণ ও যথাযথ বাজারজাতকরণের অভাবে দিন দিন বিলুপ্তের পথে কুমিল্লার ঐতিহ্যবাহী পণ্য খাদির বাজার। তাঁতের তৈরি খাদিতে এখন লেগেছে মেশিনের ছোঁয়া। হাতে বোনা তাঁতের আসল খাদি এখন বিলুপ্তির পথে। বর্তমানে গুটিকয়েক তাঁত টিকে আছে। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে খাদির দৈন্যতা। কুমিল্লা জেলার দেবিদ্বার, চান্দিনা এবং মুরাদনগর উপজেলা থেকে তাঁতে
সাজ্জাদ হোসেন শিমুল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ঈগল প্রতীক নিয়ে ১০ হাজার ৯ শত ৫৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে এবার এমপি নির্বাচিত হয়েছেন। ১৪৮টি কেন্দ্রের ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত রেখে ১৪৬ কেন্দ্রর প্রাপ্ত ফলাফল ঘেষনা করা হয়। এর মধ্যে
সাজ্জাদ হোসেন শিমুল: সুস্বাস্থ্যই সকল সুখের মূল, আর এই সুস্বাস্থ্যের মূলে রয়েছে স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত খাবার। এমনি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় উৎপাদিত ভেজাল মুক্ত বিভিন্ন প্রকারের মিষ্টির চাহিদা দিন দিন বাড়ছে কুমিল্লার মুরাদনগরে। নিজের হাতে তৈরী স্বাস্থ্যসম্মত এসব মিষ্টি বিক্রি করে প্রতি মাসে প্রায় অর্ধলক্ষ টাকা আয় করছেন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রাামের নারী