বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চনা: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন নিয়মিতভাবে দলের কর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা খরচ বহন, পারিবারিক সহায়তা—সবই তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন।

একাধিক স্থানীয় নেতা বলেন, “হাজী ইয়াছিন দুঃসময়ের কান্ডারি। তাকে বঞ্চিত করা কুমিল্লার রাজনীতির প্রতি অন্যায়।”

তাদের অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা লিখছেন—“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুধু নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot