
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে এস আই আবু তাহের ও এ এস আই আল-আমিন-২ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মোকবল মিয়ার ছেলে। সূত্রে আরো জানা যায়, মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন: আমরা গোপনে সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার গভীর রাতে বি চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন কে ৭০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়, তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।