বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৮১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ০১ আগস্ট দৈনিক খোলা কাগজ কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন । এতে চারজনের নাম উল্লেখ করে ও ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার মুরাদনগর উপজেলা চত্বরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে হামলা চালায় অপর পক্ষের সমর্থকরা। হামলাকারীরা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের মুরাদনগর আহ্বায়ক এডভোকেট ওবায়দুল সিদ্দিকী।
হামলায় সাত জন সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক হামলাকারীদের বিরুদ্ধে মামলা ও হামলাকারীদের গ্রেফতারের আগ পর্যন্ত পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের কর্মসূচি ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে হামলায় আহত দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। এতে চারজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে শুকুর আলী (৩৫), খামার গ্রাম গ্রামের তাজুল মেম্বারের ছেলে আশিকুল ইসলাম সিদ্দিকী (২১), সিদ্ধেশ্বরী গ্রামের মনির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম নাঈম (২৪) ও গুঞ্জর গ্রামের সামাদ মিয়ার ছেলে কামাল হোসেন (২৫)।

এছাড়াও আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

মামলার বাদী শাহ ইমরান জানান, গত ৩০ জুলাই মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনকালে একটি বিশেষ মহলের ইন্দনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়। হামলায় আমি সহ আরো ছয় সাংবাদিক আহত হয়। যা অত্যন্ত নেককারজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা কুমিল্লা কর্মরত সকল সাংবাদিকদের সিদ্ধান্তক্রমে উপযুক্ত বিচারের আশায় মালাটি দায়ের করেছি। হামলাকারীদের যতক্ষণ গ্রেফতার করা না হবে আমরা সাংবাদিকরা পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিদের উপর হামলার ঘটনায় একটি মামলা রূজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-উপরিদর্শক মুসলেম উদ্দিন এর নেতৃত্বে একটি টিম আসামিদের গ্রেফতারের কাজ করে যাচ্ছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot