বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে তিন দিন ব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে, জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে কুমিল্লার মুরাদনগরে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।

ভূমি অফিসের প্রধান সহকারি হাবিবুন্নবী আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার কর্মকর্তা (ওসি ) জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: হানিফ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। এই মেলায় ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।

এছাড়াও আলোচনা সভায় জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়। এছাড়া ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়। অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ন, উপস্থিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, আইসিটি কর্মকর্তা রাফিদ উদ্দিন খান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot