বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বছরের প্রথম দিনে কুমিল্লায় বই উৎসব, খুশি শিক্ষার্থীরা

  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে
বছরের প্রথম দিনে কুমিল্লায় বই উৎসব, খুশি শিক্ষার্থীরা

নতুন বছরের নতুন আমেজে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মাতোয়ারা হবে আজ নতুন বইয়ের সুগন্ধে। ইংরেজি বছরের প্রথম দিনে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫ শত ৭১টি বই বিতরণ করা হবে।

আজ রোববার (১ জানুয়ারি) সকালে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেয়া হবে।

এছাড়া আজ দিনভর নগরীর কুমিল্লা হাই স্কুল ও জিলা স্কুল, কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা ফয়জুন্নেছা গার্লস স্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুলসহ আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে বই উৎসব বই বিতরণ করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.,ম বাহার উদ্দিন বাহার এমপি।
এদিকে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নতুন বই পৌঁছে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এখন শ্রেণি অনুযায়ী বই বাছাই করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে এসব বই বিতরণ করা হবে।

এছাড়া জেলার ২ হাজার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭ শত ৪৬টি বেসরকারি কিন্ডারগার্ডেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লাখ ২১ হাজার ৯৫৮টি বই বিতরণ করা হবে। যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরও কয়েক লাখ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হবে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের বিতরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘প্রাক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পাবেন। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে।

কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ফারুকী বলেন, ‘মাদরাসা, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে আমরা প্রায় ৮০ লাখ বই পেয়েছি। শিক্ষার্থী চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকাল থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

এ ছাড়া অবশিষ্ট যেসব বই রয়েছে সেগুলো ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের মাঝে দেয়ার চেষ্টা করা হবে। ’কুমিল্লা শতকরা প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে। আশা করি বাকি বইগুলো রোববারের মধ্যে চলে আসবে।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হবে । এ ছাড়া এ পর্যন্ত মাধ্যমিকের ৯৯ শতাংশ বই পৌঁছে গেছে। জেলা প্রশাসনের পক্ষে থেকে আমরা বই উৎসব পালনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করবেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot