বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে শেষ দিনের আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬৭৪ বার পড়া হয়েছে
কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে শেষ দিনের আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

রকিবুল হাসান , কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লা আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনারের শেষ দিনের ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

১৮ জুন (শুক্রবার ) বাংলাদেশ সময় (সকাল ১০.০০ মি.) এবং ভারত সময় (সকাল ৯.৩০ মি.) শেষ দিনের ওয়েবিনার প্রায় তিন ঘন্টাব্যাপী অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় শেষ দিনের ওয়েবিনারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য, এছাড়া আলোচক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা, অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়ক মুখার্জি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য বলেন, “কুমিল্লায় ১৯২১ সালে কাজী নজরুল ইসলামের আগমন। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তার জীবনী নিয়ে বাংলাদেশের রফিকুল ইসলামও যতেষ্ট আলোচনা করেছেন। কাজী নজরুলের জীবনী নিয়ে বাংলাদেশের বিভিন্ন গবেষকদের কল্যাণে, বাংলা একাডেমির কল্যাণে, গবেষণামুলক বিভিন্ন কিছু রয়েছে। নজরুলের জীবনে নানা ধরনের ঘটনা এই কুমিল্লাতেই সবচেয়ে বেশি ঘটেছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি এজন্যই আমরা বাঙালি। আশায় একমাত্র জাতিসত্ত্বার নিয়ামক, কর্মে নই।
বাঙালির সংস্কৃতির চিন্তা ভাবনায় আরো তথ্য ভাবনার প্রয়োজন। নজরুল যে আধুনিক সেটা যদি সনাক্ত করতে না পারি তাহলে সেটা আমাদের করতেই হবে। বল মহা বিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।”

আলোচকের বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মওলা তার বক্তব্যে তুলে ধরেন, ” কাজী নজরুল কুমিল্লা এসে জনজীবনকে আলোড়িত করেছিলেন। তেমনি কুমিল্লাকে বাদ দিয়ে কাজী নজরুলের জীবন কল্পনা করা যায় না। সর্বমোট তিনি কুমিল্লায় ৩৩৪ দিন অবস্থান করেছিলেন। কুমিল্লায় এসে নজরুল দুইটি মেয়েকে ভালবেসে ছিলেন। কাজী নজরুল তার সাহিত্য জীবন ও নজরুল রচনা পড়তে গেলে আমাদের মনের জানালায় উকি দেয়। তার প্রেমিক সত্ত্বা আমাদেরকে আবেগআপ্লুত করে তোলে। নজরুল ছিলেন সমকালমগ্ন কবি।

এছাড়া আলোচকের বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান তার ভাষাতেই নজরুলকে যেভাবে ফুটিয়ে তুলেছেন
“কাজী নজরুল ইসলাম ভারতবর্ষে হিন্দু মুসলিম উভয় জাতির মধ্যে কোন ভেদাভেদ খোঁজে পাননি। তার রাজনৈতিক গান অনেক বেশি গুরুত্বপূর্ণ, সমকালে সেই গান রাজনৈতিক ব্যক্তিদের অনেক বেশি উদ্বুদ্ধ করতেন। কাজী নজরুলের গান শুনে বিচলিত হয়ে পড়তেন বিখ্যাত ব্যক্তিগণ। নজরুল এমন গান গাইতেন যেন আগুন ছুটিয়ে দিতেন। প্রত্যক্ষভাবে বলা যায় যে নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তিনি অন্যায়ের বিরোধিতা করেছিলেন, তিনি জেলে না গেলে তিনি কখনো লিখতে পারতেন না এমন প্রানবন্ত লিখা। নজরুল অসাম্প্রদায়িকতার কবি।

উল্লেখ্য, বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত ওয়েবিনারের শেষ দিন আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot